মানুষ রোমান্টিক সম্পর্ক ভাঙ্গে কেন?
সম্পর্ক লইয়া
প্রায়ই দেখা যায়, কোন জনপ্রিয় সেলিব্রেটিদের রোমান্টিক সম্পর্ক ভেঙ্গে গেছে। অনেক সময় বিয়ার ১০ বা ২০ বছরে পরে। তখন নিউজগুলা ভাইরাল হয়, মানুষ আলাপ আলোচনা করেন। সবার মনেই এই প্রশ্ন আসে, কেন ভাঙ্গলো? বিশেষত যখন এইসব সম্পর্কগুলারে আদর্শ রোমান্টিক কাপল হিশাবে দেখেন অনেকে, তাদের খারাপ লাগে। খারাপ লাগাটা স্বাভাবিক।
রোমান্টিক, প্রেমময় সম্পর্ক ভাঙ্গার পেছনের কারণ হ…

